সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুমিল্লায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে সাওন (৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যাত্রাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাওন একই এলাকার বাহরাইন প্রাবাসী মো. সাদেকুর রহমানের ছেলে। সে বাংপাই তালিমুল কোরআন নূরানী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের চাচাতো ভাই এমজে হাসান গণমাধ্যমকে জানান, দুপুরে সাওন মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ