সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে এখনো আছেন ২ শতাধিকেরও বেশি মার্কিন নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েকশ মার্কিন নাগরিক এখনো আফগানিস্তানে আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানে অস্থায়ী ভিত্তিতে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া মাইক জ্যাসন।

মাইক জ্যাসন বলেন, তার সঙ্গে কাজ করা একটি স্বেচ্ছাসেবী গ্রুপ জানিয়েছে, তাদের সঙ্গে গ্রিনকার্ডধারী অন্তত ৭৮ ব্যক্তির যোগাযোগ হয়েছে। ওই গ্রুপটি আরো ৪৫ জন মার্কিন নাগরিককে শনাক্ত করেছেন যারা আফগানিস্তানে আটকা পড়েছেন। তবে তাদের সঙ্গে পরিবারের আরো ২৫০ জনের বেশি রয়েছেন। এসব হিসাব দেখিয়ে মাইক জ্যাসন বলেন, সব মিলিয়ে আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকের আনুমানিক সংখ্যা হবে ৪০০ জনের মতো।

আবার রবিবার (৫ সেপ্টেম্বর) যুদ্ধ-ফেরত ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত একটি সংস্থা জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকের সংখ্যা দুইশ’র অনেক বেশি হবে। সংস্থাটি বলেছে, সরকারিভাবে যে হিসাব দেয়া হয়েছে তার বাইরে বৈধ গ্রিনকার্ডধারী যেসব আফগান নাগরিক আমেরিকায় বসবাস করে থাকেন তাদের অনেকেও আটকা পড়েছে।

মাইক জ্যাসন আরো জানান, আফগানিস্তানে থেকে যাওয়া মার্কিন নাগরিকের সংখ্যা ২০০’র অনেক বেশি। আটকে পড়া মার্কিন নাগরিকের সংখ্যা ২০০ বলে যে তথ্য প্রচার হয়েছে তাকে তিনি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন। এর কারণ হিসেবে বলেন, যারা বৈধ গ্রিন কার্ডধারী ব্যক্তি রয়েছেন তাদেরকে হিসেবের মধ্যে আনা হয় নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ