শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বহুল আলোচিত রিফাত হত্যা মামলার পলাতক আসামি মুসা বন্ড গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আসামি মুসা বন্ডকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ।

মুসা বন্ড বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকার কামাল খানের ছেলে। তার বিরুদ্ধে মোট চারটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ১১টার দিকে বরগুনা শহরের মাছবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মাদকসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল মুসা বন্ড। মামলাগুলোর হলো ১। জিআর-২১৪/১৯(বর) ধারা- ৩০২/৩৪/২১২/১২০ বি(১)/১০৯/১১৪ পিসি, ২। জিআর-১০০/১৯(বর) ধারা-৩৪১/৩২৩/৫০৬ পিসি।, ৩। নন জিয়ার- ২১/১৯ ধারা- পুলিশ আইনের ৩৪(৬), ৪। জিআর ২১৫/১৭(বর) ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬ পিসি। তাকে আজ শনিবার আদালতে তোলা হবে মুসা বন্ডকে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুসাকে গ্রেফতার করি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মুসার বিরুদ্ধে কয়েকটি মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নাম্বার আসামি ছিল মোঃ মুসা ওরফে মুসা বন্ড। হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন মুসা বন্ড।

পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যার প্রাপ্তবয়স্ক আসামিদের রায়ে মুসা বন্ড নির্দোষ প্রমাণিত হলে মুসাকে খালাস দেয় আদালত। মোঃ মুসা ওরফে মুসা বন্ডের বিরুদ্ধে একাধিক মাদক এবং অস্ত্র মামলা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ