শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫৯, মৃত্যু ২ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৯৯ হাজার ৯২৫ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ২৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬ জন, চমেক ল্যাবে ১৯ জন এবং সিভাসু ল্যাবে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৯৬টি নমুনা পরীক্ষা করে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ৩ জন, এপিকে ৭২টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একজনের এবং ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৮৬ জন এবং উপজেলায় ৭৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ