শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

‘মুসলমান হিসেবে কাশ্মীরিদের পক্ষে আওয়াজ তোলার অধিকার আমাদের আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাশ্মিরের মুসলিমদের পক্ষে কথা বলবেন। কিন্তু তারা এ কথাও বলেছেন যে তারা কাশ্মিরের মুসলিমদের জন্য অস্ত্র হাতে তুলে প্রতিবাদ করবেন না, কিন্তু মৌখিক প্রতিবাদ করার অধিকার রাখেন তারা। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে মুসলিমদের অধিকার হরণ করা হলে তারও প্রতিবাদ করবেন তারা। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহেল শাহিন বলেন, মুসলমান হিসেবে আমাদের অধিকার আছে যে কাশ্মির, ভারত বা অন্য কোনো দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার। মুসলিমরা হলো আমাদের নিজেদের ভাই। আর তাদের জন্য সবসময় আমরা সরব থাকব। মুসলিমরাও মানুষ, ওরাও নাগরিক আর তারা যে কোনো দেশের আইনে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য।

এদিকে, কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির শর্তগুলো মনে করিয়ে দিয়ে সুহেল শাহিন বলেন, অন্য কোনো দেশে সশস্ত্র হামলার ইচ্ছা নেই তালেবানের।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিপক মিত্তাল দেখা করেছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের সাথে। ওই বৈঠকে শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইকে ভারতের রাষ্ট্রদূত বলেন, আফগানিস্তানের মাটি যেন ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়।

সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ