শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ভারতে ভিপিএন পরিষেবা বন্ধের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারীতে লকডাউনের জেরে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার পর থেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বেড়েছে ভারতে। এই পরিষেবায় ইন্টারনেট ব্যবহারকারী কোথায় আছেন, কী তার আইপি পরিচয় সবটা জানতে পারা মুশকিল হয়ে যায়।

ভিপিএন ব্যবহার করে নিষিদ্ধ সাইটে প্রবেশের প্রবণতাও রয়েছে ভারতীয়দের মধ্যে। এছাড়া নিষিদ্ধ ওয়েব টেলিকম কোম্পানিও ভিপিএনের সাহায্যে ব্যবহার করা হয়। সব কিছু মিলিয়ে এখন এই পরিষেবাকে নিষিদ্ধ ঘোষণা করতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

ভারতের সংসদীয় কমিটির দাবি, ভিপিএন চালু থাকলে তা দেশের জন্য বিপজ্জনক। সাইবার অপরাধীরা এটাকে কাজে লাগিয়ে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারেন। অথচ এই পরিষেবা সহজলভ্য। তাই অবিলম্বে ভিপিএন বন্ধ করা দরকার।

বহুজাতিকসহ অনেক কোম্পানি নিজস্ব সার্ভারে ভিপিএন পরিষেবার সুবিধা নেয়। অনেকে ‌‘নিষিদ্ধ ওয়েবসাইটে’ ঢুকতে ভিপিএন ব্যবহার করেন; যার অন্যতম উদ্দেশ্য অবশ্যই তাদের ব্যক্তিগত গোপনীয়তা অবলম্বন করা।

শুধু গোপনীয়তা রক্ষাই নয় এর পাশাপাশি হ্যাকারদের হাত থেকেও বাঁচা যায়। শেষ পর্যন্ত ভিপিএন পরিষেবা বন্ধ হলেও হ্যাকারদের হাত থেকে ইন্টারনেট পরিষেবাকে বাড়তি সুরক্ষা দেওয়া যাবে কিনা সেটা নিয়েই এখন ভারতে প্রশ্ন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেষ পর্যন্ত ভিপিএন নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সংসদীয় কমিটি এই সুপারিশ করায় আগামীতে হয়তো সরকারের অবস্থান জানা যেতে পারে। -জি নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ