শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৫ জন হাসপাতালে, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২২ জন ঢাকার বাইরে এবং ২৩৩ জন ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৫ জনের মধ্যে ২২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৮০ জনের। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৬৯৮ জনের। গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ১২০ জন ও ঢাকার বাইরে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ