শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

রাজশাহী মেডিক্যালে করোনায় আরও ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ, ৪ জন উপসর্গ নিয়ে এবং ২ জন নেগেটিভ হবার পর মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে ২৮৬ বেডের বিপরীতে হাসপাতালটিতে মোট ভর্তি রোগী আছেন ১৪৫ জন।

রাজশাহীর দু'টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৩৫ টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৩.৪৩ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ