শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

কাতারে তালেবানের সঙ্গে ভারতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।

রয়টার্স লিখেছে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ মিত্রতার বিষয়টি নিয়ে দিল্লি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেছেন। ভারতবিরোধীরা যেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতীয় স্বার্থে আঘাত করতে না পারে ভারতের এমন আশঙ্কার কথাও তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।

দুই দশক পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় দেশটিতে ভারতের স্বার্থ ‘চরম সংকটে’ পড়েছে বলে অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। তারা বলছেন, এখন আফগানিস্তানে ‘সবচেয়ে সংকটে’ থাকা দেশগুলোর একটি ভারত।

তালেবান কাবুল ঘিরে ফেলার পরপরই নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগ করেন। কাবুলে সরকার পতনের পর কূটনীতিক, বিদেশি সংস্থার কর্মীদের আফগানিস্তান ছাড়ার হিড়িকের তালিকায় নাম ছিল ভারতীয়দেরও।

এর কিছুদিন আগেই আফগানিস্তানে ভারতের সহায়তায় নতুন করে তৈরি একটি বাঁধে তালেবানের হামলায় অন্তত ১০ জন নিরাপত্তারক্ষী মারা যায়। হেরাত প্রদেশে ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানে ভারতের সবচেয়ে বড় প্রকল্প। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ