শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

এই সরকার হৃদয়হীন: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার হৃদয়হীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা মাকে হারিয়েছেন সে যদি কষ্ট বুঝতেন তাহলে এই গুম-খুনের তদন্ত করে রহস্য উদঘাটন করে অবশ্যই বিচার করতেন। যদি তিনি স্বজন হারানোর ব্যথা বোঝেন, তাহলে তিনি এই গুম-খুনের রহস্য উদঘাটন করছেন না কেন? এটিই আজ আমার তার কাছে প্রশ্ন।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মায়ের ডাক সংগঠন আয়োজিত গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারুপা ইসলাম ফেরদৌস।

মান্না বলেন, চোখের অশ্রুকে বারুদে পরিণত করে এই গুম-খুনের বিচারের জন্য শপথ নিয়ে শক্তভাবে রাজপথে নামি। এই নিষ্ঠুর মানবতার শত্রু সরকারকে নিয়মতান্ত্রিকভাবে বিচার চাইলে সাড়া দেবে না। তাই আসুন গুম-খুনের যে ভিডিও করা হয়েছে তা বিশ্বকে জানাই। সারাদেশে ছড়িয়ে দেই। চোখের অশ্রু মুছে ফেলে, বারুদে পরিণত করে রাজপথে নামি।

তিনি বলেন, মেট্রোরেল, পদ্মা সেতুর কথা বলছেন। অন্যদিকে বাড়ি থেকে মানুষ তুলে নিয়ে গুম করে মেরে ফেলছেন। এমন উন্নয়ন এমন দেশ, এমন সরকার দেশের জনগণ চায় না। সময় আছে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুম খুনের বিচার করুন। আর যদি না পারেন ক্ষমতা থেকে সরে দাঁড়ান।’

তিনি আরও বলেন, সারাদেশের গুম-খুনের ঘটনা সরকার জানে। কিন্তু বলছেন না। কারণ আসল কথা বললে সরকারের অবস্থা আর থাকে না। যার কারণে তারা বলছেন দেশে গুম-খুনের কোনো ঘটনা নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের এ মন্তব্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ