শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

যেসব খাবারে মানসিক চাপ কমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কম বেশি সবাই মানসিক চাপে থাকে। পারিবারিক, ব্যক্তিগত, অফিস কিংবা নানা কারণেই এমনটা হতে পারে। মানসিক চাপ থেকেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চাপ কমাতে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নিতেই হবে। এ সমস্যাকে কখনোই বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেওয়া যাবে না। তবে চাইলে ঘরোয়া কিছু উপায়ে এই চাপ কমানো সম্ভব।

আমাদের আশপাশে চেনা বহু পদ বা খাবারে রয়েছে এমন কিছু উপাদান, যা মনকে শান্ত করতে পারে। চলুন দেখে নেই সে খাবারগুলো-

মিষ্টি আলু: মানসিক চাপের বড় কারণ কোর্টিসোল হরমোনের ক্ষরণ। মিষ্টি আলু বা রাঙা আলু এ হরমোনের ক্ষরণের পরিমাণ কমায়। মন ভালো থাকে এ খাবারে।

ডিম: বহু ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে ডিমে। তার সঙ্গে আছে কোলাইন বলে একটি উপাদান। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। মানসিক চাপও কমায়।

সামুদ্রিক মাছ: স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ভিটামিন ডি থাকে। এই দুটিও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

রসুন: বহু গবেষণা থেকেই প্রমাণিত রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

ব্রকোলি: এটিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে। সেটি অবসাদের পরিমাণ কমায়। এবং মন শান্ত করে।

কাবলি ছোলা: শুধু খেতেই ভাল নয়, এই ছোলা মস্তিষ্কের জন্যও খুবই উপকারি। এর এল-ট্রিপটোফান নামক উপাদান মন ভালো করে দেয়।

ক্যামোমাইল চা: এই চায়ের বেশ কিছু উপাদান ঘুমোতে সাহায্য করে। রাতে এই চা খেলে ঘুম ভালো হয়। ফলে মনও ভালো থাকে। সূত্র: আনন্দবাজার

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ