শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

যেসব খাবারের পর পানি একদমই পান করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশুদ্ধ পানির অপর নাম জীবন। শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ করার জন্য প্রতিদিন পানির প্রয়োজন হয়। প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী-পুরুষের দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খাওয়া দরকার। তবে আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর পানি পান নির্ভর করে। কিন্তু মুশকিলটা হলো, যখন-তখন পানি খেলে হবে না। বিশেষ কয়েকটি খাবার খাওয়ার পর পানি একদমই খাবেন না। জেনে নিন কোন কোন খাবারের পর গ্লাসে চুমুক দেবেন না।

ফল খাওয়ার পর

যেকোনো ফল খেয়ে সঙ্গে সঙ্গে পানি খাবেন না। কারণ, ফলে ৮০ থেকে ৯০ শতাংশ পানি থাকে। এছাড়া আরো নানান উপাদানের মধ্যে থাকে চিনি, সাইট্রিক অ্যাসিড। তাই ফল খাওয়ার পর পর পানি খেলে কাশি হতে পারে। এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে। তাই, যে ফলই খান না কেন, তার অন্তত মিনিট ৪৫ পর পানি খাবেন।

চা-কফি পানের পর

বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো চা। সকাল-বিকাল-রাত চা পানের কোনো সময় যেনো নেই! সাথে আছে কফি পান। এই পানীয় দুটি সাধারণত খুব গরম বা ঠাণ্ডা খেয়ে থাকেন অনেকেই। এর কারণে হজম প্রক্রিয়া খানিকটা ধীরে হয়। তাই ঠাণ্ডা বা গরম যে ভাবেই চা-কফি পান করেন না কেন, সঙ্গে সঙ্গে পানি পান করবেন না। তাহলে হজমে গোলমাল হতে পারে।

ছোলা খাওয়ার পর

ছোলা খাওয়ার পর পর কখনো পানি খাওয়া ঠিক নয়। কারণ ছোলা হজম করার জন্য অনেকটা গ্যাস্ট্রাইটিস দরকার হয়। এটার পরিমাণ কমে যায় পানি খেলে। ফলে ছোলা হজম হতে সময় বেশি লাগতে পারে। এতে পেটের গোলমাল হতে পারে। তাই ছোলা খাওয়ার পর অন্তত মিনিট ২০ থেকে ২৫ পর পানি খাওয়া উচিত।

আইসক্রিম খাওয়ার পর

আইসক্রিম খাওয়ার পর কী পানির পিপাসা কমে যায়? অনেকেই এর উত্তরে বলেন না। তবে গরমে প্রশান্তি এনে দেয়। কিন্তু আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া ঠিক নয়। এতে উপকার তো হবেই না উল্টো ক্ষতি হতে পারে। আইসক্রিম খাওয়ার পর পর পানি খেলে অনেকের দাঁত শিরশির করে। দাঁতের জোরও কমতে পারে। পাশাপশি গলা ব্যথাও হতে পারে। তাই আইসক্রিম খাওয়ার পর অন্তত ১৫ মিনিট পরে পানি খাওয়া উচিত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ