শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

কখন বুঝবেন বদলাতে হবে আপনার চশমা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা চশমা ব্যবহার করেন তাদের কাছে এটি যে কতো গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। সাধারণত একটি চশমা না ভেঙ্গে যাওয়া পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায় কিংবা চোখে বয়সের সঙ্গে সঙ্গে নানান ধরনের ছোটখাটো বদল আসে। সেগুলো সহজে অনুভব করা যায় না। তবে দিনের পর দিন সমস্যাগুলো এড়িয়ে গেলে চোখের ক্ষতি হয়। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন চশমা বদলানোর সময় হয়েছে।

মাথা যন্ত্রণা

মাঝে মাঝে মাথাব্যথা আর নিয়মিত মাথা যন্ত্রণা কিন্তু এক নয়। যাদের প্রায়ই মাথাব্যথা হয় তাদের বিষয়টি অবহেলা করা উচিত নয়। ঘন ঘন মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে চোখের পাওয়ার বদলালে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নতুন করে চোখের পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

ঝাপসা দৃষ্টি

অনেক সময় চোখের সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। যদিও চশমা চোখেই আছে। কিন্তু মাঝে মাঝেই দৃষ্টি ঝাপসা হলে ঘটতে পারে বিপত্তি। এমন অবস্থায় চশমা বদলাতে চিকিৎসকের পরামর্শ নিন।

ক্লান্ত চোখ

ঘুম থেকে ওঠে কোনো কিছুর দিকে তাকাতে পারছেন না, অনেকের এই সমস্যাটি হয়। আবার বই পড়তে গেলে দৃষ্টি ঝাপসা ঠেকে। এমন হলে চশমার পাওয়ার বদলাতে পারেন। দরকার হলে নতুন চশমা নিন।

ডাবল ভিশন

সব সময় একটিকে দুইটি দেখলে খুব মুশকিল। দুর্ঘটনা ঘটতে পারে। এটা যাদের হয়, তারা যখন একদিক থেকে অন্যদিকে চোখ ঘোরান তখন কোনো বস্তুকে দুটি করে দেখেন। এই সমস্যা কেটে যেতে পারে চশমা বদলালে। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দ্রুত চশমার পাওয়ার বদলে নিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ