মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হৃদরোগের ৫টি লক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যাদের উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করা মাত্রা বেশি বা যাদের স্থুলতার সমস্যা রয়েছে, তাদের অন্যান্যদের তুলনায় হৃদরোগের আশঙ্কা বেশি থাকে। হার্ট অ্যাটাক যে কোনও বয়সে, যে কোনও সময় হতে পারে।

অনেকেই ধারণা করেন পুরুষদের হার্ট অ্যাটাকের প্রবণতা কম। কিন্তু না, নারীদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। কোন রকম জটিলতা থাকলে লক্ষণ দেখে আগে থেকে ধারণা করা যায়।

১. শ্বাস-প্রশ্বাসে যদি কষ্ট হয়, তা হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনও রকম সমস্যা হল, ফুসফুসও অক্সিজেন কম পায়।

২. কোনও কারণ ছাড়াই যদি শরীর ঘাম হয় বা অল্পতেই হাপিয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে সমস্যা আছে। শরীরে রক্ত চলাচল ঠিকমত না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে অক্সিজেন পায় না।

৩. যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘেমে যাচ্ছেন তাহলে সতর্ক হন।

৪. বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

৫. নারীদের ক্ষেত্রে কিছু আলাদা লক্ষণ প্রকাশ পায়। বুকে ব্যথা, ঘাম হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ছাড়াও পেটে বা পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ