বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর মাধবদীতে বালুবহনকারী ট্রাক ও যাত্রীবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছে আরও ১২ জন।

আজ শনিবার (০৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নজরুল ইসলাম (৪০) ও মো. আলাউদ্দিন (৫৫)। নজরুল ইসলাম কিশোরগঞ্জের নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো. আলাউদ্দিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুর এলাকার বাসিন্দা। মাধবদী থানার উপ-পরিদর্শক বেলাল উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকার দিক থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহি ট্রাক কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা শিশুসহ ১৬ জন যাত্রীবাহী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহি ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা ১৬ যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই নজরুল ইসলাম এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এরমধ্যে ৯ জনকে রুপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়ার পর মো. আলাউদ্দিন নামে আরও একজন মারা যায়। দুইজনের মরদেহ উদ্ধার করে ভুলতা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।

মাধবদী থানার উপ-পরিদর্শক বেলাল উদ্দিন ফকির জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুুলিশ। যাত্রীবাহি মিনি ট্রাকটি রং সাইডে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ