নিজস্ব প্রতিবেদক
সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে ফতোয়া দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তাঁর পরিচালিত দেশের শীর্ষ ইসলামি গবেষণামূলক প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা থেকে ফতোয়াটি দেওয়া হয়েছে। ফতোয়ায় পুত্রসন্তান না থাকলে কন্যাসন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত বা আংশিক বঞ্চিত হওয়ার পরিস্থিতি থেকে রক্ষার লক্ষ্যে ‘জীবনস্বত্ব সংরক্ষণ করে হেবা’ প্রবর্তনের যে প্রস্তাব করা হয়েছে, সেটিকে সম্পূর্ণ শরিয়তবিরোধী, বাতিল ও অগ্রহণযোগ্য বলে মত দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আশিকুল ইসলাম এ বিষয়ে জানতে চাইলে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার আমীনুত তালীম ও প্রখ্যাত মুফতি মুà¦