বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি বইমেলায় ম্যাগাজিনের কোনো প্রয়োজন নেই এমন ধারণা তরুণদের সাহিত্য ও সৃজনশীল উদ্যোগকে অবমূল্যায়ন করার শামিল বলে মন্তব্য করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, জায়গার সীমাবদ্ধতা থাকলেও ম্যাগাজিনের জন্য একটি নির্দিষ্ট পরিসর দেওয়ার ব্যবস্থা করা সম্ভব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি।

রিদওয়ান মাযহারী বলেন, লিটল ম্যাগের জন্য একটি নির্দিষ্ট কর্নার রাখা হলে একদিকে যেমন নতুন লেখক ও চিন্তকদের প্রকাশের সুযোগ তৈরি হবে, অন্যদিকে ইসলামি সাহিত্যচর্চার এই ঐতিহ্যও আরও সমৃদ্ধ হবে।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, লিটল ম্যাগ তরুণদের চিন্তা, সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। মাদরাসার তালেবে ইলমসহ দেশের তরুণদের একটি বড় অংশ এসব ছোট কাগজের মাধ্যমে নিজেদের চিন্তা ও সাহিত্য প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, ইসলামি সাহিত্য ও প্রকাশনার বর্তমান যে বিস্তৃত পরিসর আমরা দেখছি, তার পেছনে ছোট ছোট পত্রিকা ও ম্যাগাজিনের দীর্ঘদিনের অবদান রয়েছে। বহু লেখক ও সাহিত্যিকের হাতেখড়ি হয়েছে এর মাধ্যমে। পরবর্তী সময়ে তাদের অনেকে সংবাদমাধ্যম, প্রকাশনা, ব্যবসা ও বিভিন্ন সৃজনশীল উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতা এখনো তরুণদের মধ্যে বিদ্যমান।

তিনি বলেন, গতবারের ইসলামি বইমেলায় বিপুলসংখ্যক ছোট সাহিত্যপত্রের উপস্থিতি প্রমাণ করেছে যে তরুণদের মধ্যে ইসলামি সাহিত্য ও চিন্তাচর্চার আগ্রহ কমেনি, বরং তা নতুনভাবে বিকশিত হচ্ছে। এই সৃজনশীল ধারাকে উৎসাহিত করার দায়িত্ব মেলা কর্তৃপক্ষের। মেলা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে লিটল ম্যাগাজিনের জন্য একটি পৃথক কর্নার রাখার ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ