মুফতি ইউসুফ সুলতান
সম্পত্তি হস্তান্তর আইনে ১২২A ও ১২২B ধারা সংযোজনের বিলটি সংসদে উত্থাপনের আগে মতামতের জন্য হাতে এসেছিল। সঙ্গে এই সংযোজনের পক্ষে একটি সংক্ষিপ্ত পর্যালোচনাও যুক্ত ছিল।
বিষয়টি সংক্ষেপে এই - একজন পিতা তাঁর মৃত্যুর আগেই সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন, কিন্তু আমৃত্যু তিনি নিজেই তা ভোগ করতে পারবেন। সন্তান তাঁর সেই ভোগাধিকার কেড়ে নিতে পারবে না। অন্যদিকে সন্তানের মৃত্যু হলে তার উত্তরাধিকারীরা সম্পত্তি হিসেবে সেটি পেয়ে যাবে। একইভাবে স্বামী ও স্ত্রী পরস্পরের সঙ্গে, এবং সন্তান থেকে পিতামাতার দিকেও এই ব্যবস্থা করা যাবে।
এ বিষয়ে কয়েকটি পয়েন্টে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করছি।
⁍ ⁍ এক, বিষয়টি মীরাসের নীতির সঙ্গে সরাসরি জড়িত
আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা উত্তরাধ