বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মমেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত এবং বাকী ১৫ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যান- ময়মনসিংহের তিনজন, কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে। এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১১ জন, জামালপুরের দুইজন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে সর্বোচ্চ ৫৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ