বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু নিয়ে আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ভেতরে ২০৮ জন ও ঢাকার বাইরে ১০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫ জন ও ঢাকার বাইরে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এ পর্যন্ত তিন হাজার ৯০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের রয়েছেন ১৪৪ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই এক হাজার ২৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ