শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের ২ এলাকায় বেড়েছে করোনার সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনে গত কয়েক মাস ধরে করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির আরো দুই এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসবের মধ্যে ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার একটি মেগাসিটি রয়েছে। খবর এএফপির

ফুজিয়ান প্রদেশ ও চংকিং পৌরসভাসহ বিভিন্ন এলাকায় নতুন করে ৫৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন। এছাড়া আরো চারটি প্রদেশ ও বেইজিংয়েও এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে ইতোমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে চীনের দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আর এদের সাথে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে গুচ্ছ সংক্রমণের একটি যোগসূত্র রয়েছে।  গত ২০ জুলাই এ প্রদেশের নয়জন পরিচ্ছন্নতা কর্মীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে তাদের কভিড সংক্রমণ ধরা পড়ে। তারা সকলে নানজিং নগরীর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেন বলে জানা গেছে।

নানজিং নগরী কর্তৃপক্ষ সব পর্যটন স্থান ও সাংস্কৃতিক কেন্দ্র শনিবার থেকে না খোলার নির্দেশ দিয়েছে। জিয়াংসু প্রদেশে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে নানজিং নগরীর ৯২ লাখ বাসিন্দার দুইবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

অপরদিকে সরকারি নোটিশ অনুযায়ী, হুনান প্রদেশের পর্যটন নগরী ঝংজিয়াজির ১৫ লাখ বাসিন্দা লকডাউনে রয়েছে এবং শুক্রবার থেকে সেখানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে একটি থিয়েটারে অনুষ্ঠান দেখতে যাওয়া অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়অ হয়।

বেইজিংয়ের চাংপিং এলাকার নয়টি হাউজিংয়ের প্রায় ৪১ হাজার বাসিন্দা বৃহস্পতিবার থেকে লকডাউনের আওতায় রয়েছে। সেখানে স্থানীয় দুটি এলাকায় ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ