শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেটের চর্বি কমাতে যা খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যকর খাবারের মধ্যে টক দই অন্যতম। কারণ এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমায়। হৃদরোগ, স্ট্রোক ও আরও কিছু রোগের ঝুঁকিও কমায়। এর বাইরে পানিশূন্যতা রোধ এবং হজমেও উপকার করে। এটাও জেনে রাখুন, টক দই কিন্তু পেটের চর্বিও ঝরাতে পারে!

টক দই ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি দেহের বিএমআই ইনডেক্স ঠিক রাখে। তাই সুতরাং, ডায়েটে অতিরিক্ত ক্যালোরি কমাতে সহায়ক এটি।

ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর যা নিয়ম করে খেতেই হয় সেটা হলো প্রোটিন। টক দই কম শর্করা ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার। এতে শরীরের আমিষের চাহিদা মিটলেও ওজন বাড়বে না।

পেটের অতিরিক্ত মেদ কাটাতেও দই ভলো ভূমিকা রাখে। আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশনের গবেষণাও বলছে, নিয়মিত টক দই খেলে পেটের অতিরিক্ত চর্বি ঝরতে থাকে। ক্যালসিয়ামই এ কাজটা করে। ১০০ গ্রাম দইয়ে আছে ৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম।

সকালের নাস্তায় এককাপ দই আর হালকা ফল খান। এতে সারাদিন খিদেবোধ কম হয়। দুপুর ও রাতের খাবারে এক বাটি টক দই রাখুন। ফল বা সবজির রাইতা তৈরিতে টক দই ব্যবহার করুন। চিনিযুক্ত দই এড়িয়ে চলুন।

সরাসরি টক দই খেতে ইচ্ছে না করলে লাচ্ছি বানিয়ে খেতে পারেন। এক্ষেত্রে লবণ যতটা সম্ভব কম দিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ