শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, পার্লামেন্ট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। খবর আল-জাজিরা’র।

স্থানীয় সময় রোববার নিজের বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

জানা গেছে, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতা এবং দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি সে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে।

গতকাল রোববার রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ স্লোগান দিয়েছেন তারা। এছাড়া পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ