শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে উত্তর-পূর্ব ভারতের দার্জিলিং, সিকিম ও গ্যাংটক অঞ্চলে। রোববার স্থানীয় সময় রাত ৮.৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। গ্যাংটকের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিলে এই কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও। তবে জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই কম্পন টের পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।

এর আগে গত ৭ জুলাই কম্পন অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। আসামের গোয়ালপাড়া ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। আসাম এবং মেঘালয়ের পাশাপাশি এ রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম্পন অনুভূত হয়েছিল ওই দিন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ