শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়নি: প্রকল্প পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

শুক্রবার (২৩ জুলাই) তিনি গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পিলারের তেমন ক্ষতি হয়নি। ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করার ক্ষমতা রয়েছে এসব পিলারের। ফেরিটি যদি আরো গতিতে ধাক্কা দিত তাহলে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারতো।

এ ধরণের ধাক্কা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, ‘সব কিছু পরিকল্পনা করেই এসব পিলার তৈরি করা হয়েছে। তেমন আতঙ্কের কোনো বিষয় এখানে নেই।’

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে যায়। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই আছড়ে পড়েন, যাদের অন্তত ২০ জন আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ