শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪৫ অভিবাসনপ্রত্যাশী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের দক্ষিণ উপকূলে ৪৫ আরোহী নিয়ে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। সেখান থেকে এপর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আটজন। তুর্কি নৌবাহিনী জাহাজ ও উড়োজাহাজ দিয়ে ওই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তুর্কি মন্ত্রণালয় বলেছে, তারা বৃহস্পতিবার রাতে খবর পায়, কাস শহর থেকে ১৬১ মাইল দক্ষিণপশ্চিমে একটি নৌকা ডুবতে বসেছে।

বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি আটজনের খোঁজে অভিযান চলছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করেনি তুর্কি কর্তৃপক্ষ।

ওই এলাকায় অনুসন্ধান চালাতে নৌবাহিনীর দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে। বিরূপ আবহাওয়া সত্ত্বেও তাদের সঙ্গে কাজ করছে একটি নেভি প্লেন।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ