শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় মিরাশ উদ্দিন (৭০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিনি কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক নৈশপ্রহরী ও মাদরাসার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ১০ বছর আগে অবসরে যাওয়ার পর কিছুদিন ঢাকায় ইমামতি ও শিক্ষকতা করেন। এরপর গত ৭ বছর ধরে দরগাবাড়ি মসজিদে বিনাবেতনে খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

তার কলেজ পড়ুয়া ছেলে সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ইমামের শ্যালক কাইচাপুর মাদরাসার হিসাবরক্ষক এরশাদ খান বলেন, ‘তিনি (ইমাম মিরাশ উদ্দিন) সুস্থ ছিলেন। আমার পাশেই এসে দাঁড়িয়ে ক্বাবলাল জুমা শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতেই হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’

মসজিদের সভাপতি দুলাল হোসেন খান বলেন, হুজুর অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন। তার মতো এত আল্লাহওয়ালা মানুষ বর্তমানে খুব কম পাওয়া যায়। তিনি নিঃস্বার্থভাবে আমাদের মসজিদে ইমামতি করতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ