শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুরবানি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য; প্রধান শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জে পশু কুরবানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে পবিত্র কুমার রায় (৫০) নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়। আটক পবিত্র কুমার রায় (৫০) মদাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী গ্রামের বাসিন্দা ও উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) পশু কুরবানি নিয়ে বিরূপ মন্তব্য করে প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্টটি তিনি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতারে দাবিতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষকে গ্রেফতারে আশ্বাস দিলে তারা মিছিল বন্ধ করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওই প্রধান শিক্ষককে আটক করে শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ