শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় গ্রেফতার ৪০৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুরবানীর ঈদের পর কঠোর বিধিনিষেধের প্রথম দিন নিষেধাজ্ঞা অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

ইফতেখায়রুল ইসলাম জানান, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের শুরু থেকে মাঠে তৎপর ছিল ডিএমপি পুলিশের সব কটি বিভাগ। ডিএমপির পক্ষ থেকে রাজধানীজুড়ে বিধি নিষধে বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, প্রথম দিনে অপ্রয়োজনে বাসার বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই কারণে বাসার বাইরে বের হওয়ায় ২০৩ জনকে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া বিধিনিষেধ উপেক্ষা করে গাড়ি বের করায় ৪৪১টি গাড়িকে জরিমানা করেছে ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ। ৪৪১টি গাড়ি থেকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

আট দিন শিথিল থাকার পর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ