শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:ফোনে আড়িপাতার ঝুঁকি এড়াতে মুঠোফোন ও ফোন নম্বর পরিবর্তন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমন এক সময়ে ফোন পরিবর্তন করলেন যখন ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফোনে আড়িপাতার খবর বেরিয়েছে।

সম্প্রতি এমানুয়েল মাক্রোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় থাকার খবর সামনে আসে। তবে ম্যাক্রোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার লক্ষ্য তাদের ছিল না।

ম্যাক্রোঁর মুঠোফোন ও ফোন পরিবর্তনের বিষয়ে ফরাসি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনেকগুলো নাম্বার আছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ফোন পরিবর্তন করেছেন। ফোন পরিবর্তন করার অর্থ এই নয় যে, প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা হয়েছিল।

খবরে আরও বলা হয়েছে, ফ্রান্স সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকে সাইবার-নিরাপত্তাকে আরও মজবুত করার বিষয়ে আলাপ করেছেন।

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কিছুদিন ধরে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ৫০টির বেশি দেশে আড়ি পাতা হয়েছে।

এনএসও গ্রুপের একটি তথ্যভান্ডারে সংরক্ষিত ৫০ হাজার ফোন নম্বর ফাঁস হয়েছে। ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেগুলো নিয়ে কয়েক মাস অনুসন্ধান চালিয়ে স্পাইওয়্যার ব্যবহার করে স্মার্টফোনে আড়ি পাতার এই ঘটনা প্রকাশ করেছে ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ