শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অস্ত্র ঠেকিয়ে গরু ব্যবসায়ীর নগদ ১৫ লাখ টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে গরু ব্যবসায়ীর ঘরে ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও হাত-পা বেঁধে নগদ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের দক্ষিণ কাটা মোবারক ঘোনা এলাকার খালেক মাঝির নতুন বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত শাহজাহান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে মাটি গর্ত করে ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা সবাই অস্ত্র ঠেকিয়ে তার হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে। মারধর করে তাকে মারাত্মক জখম করে। তার বুকের ওপর তিন ডাকাত বসে ছিল; যেন চিৎকার করতে না পারেন। এরপর গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে চলে যায় ডাকাত দল।

বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুকে জানিয়েছেন ভুক্তভোগী শাহজাহান।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, গরু ব্যবসায়ী শাহজাহান বিষয়টি তাকে জানিয়েছেন। তবে তারা কাউকে চিনতে পারেননি বলে জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ