শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের বেধে দেয়া মূল্যেই চামড়া ক্রয় করেছে ট্যানারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।

স্পেশাল করেসপন্ডেন্ট>

কোরবানি ঈদের পর সাভারে সরব হয়ে উঠেছে বিসিকি শিল্প নগরী ট্যানারী। দূরদূরান্ত থেকে কাঁচা চামড়া আসা শুরু হয়েছে এখানে। গেলো বারের মতো এবারও ট্যানারি মালিকরা নিজেদের ব্যবস্থাপনাতেই চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখওয়াত উল্লাহ আওয়ার ইসলামকে জানান, গতকাল সন্ধ্যা থেকেই ট্যানারি গুলোতে কাঁচা চামড়া আসা শুরু হয়েছে। গেলো বছরের ন্যায় এবারও ৮০ লাখ গবাদী পশুরু চামড়া সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে এবারের কোরবানীর ঈদে।

তিনি জানান, সরকারের বেঁধে দেয়া দামের মধ্যেই এবার তারা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেছেন। চামড়া পরিবহনের বিষয়টি আগামীকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের আওতামুক্ত রাখার ট্যানারি গুলোতে চামড়ার সংকট হবে না বলেও জানান তিনি।

দেশে প্রতিবছর প্রায় দেড় কোটি গবাদী পশুর চামড়া ক্রয় করা হয়, যার ৮০ ভাগ চামড়াই সংগ্রহ করা হয়ে থাকে কোরবানীর ঈদকে ঘিরে।

এদিকে ট্যানারি শিল্প কারখানা ঘিরে সাভারের আমিনবাজারসহ কারখানার আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু চামড়র আড়ত। মৌসুমী ও প্রান্তিক ব্যবসায়ীদের থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে গুণগত মান অনুযায়ী তা লবণ দিয়ে সংর¶ণ করছেন তারা।

সুবিধাজনক দামে এসব আড়ত থেকেই পরবর্তীতে চামড়া সরবরাহ করা হবে ট্যানারি শিল্প কারখানাগুলোতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ