শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাত পোহালেই লকডাউন, ঢাকায় ফিরতে তাড়াহুড়ো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে লকডাউন। বৃহস্পতিবার বিকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। ঢাকায় ফিরতে যাত্রীদের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে।

জানতে চাইলে ঢাকামুখী অধিকাংশ যাত্রীরাই ক্ষোভ প্রকাশ করে বলেন, আরও দুই/একদিন পর থেকে লকডাউন দিতে পারত সরকার। ঈদের পরের দিনই ছুটতে হচ্ছে ঢাকায়। শুক্রবার খোলা থাকলেও ধীরে-সুস্থে যাওয়া যেত।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় শুরু হয়েছে। সকালের দিকে ঘাট এলাকায় ঢাকাগামী তেমন যাত্রীচাপ ছিল না। দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড়। লঞ্চে যাত্রী এবং ফেরিতে যাত্রীবাহী ছোট যানবাহনের চাপ রয়েছে।  সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট পরিবহন ও যাত্রীদের ভিড় আরও বেড়ে যাচ্ছে।

ফেরিঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। নৌরুটে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। বেশির ভাগই প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল। নৌরুটে স্রোত বেশি থাকায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। ফলে ঘাটে গাড়ির চাপ বেশি।

ঢাকাগামী যাত্রী আজিজুল হক বলেন, শুক্রবার ভোর থেকে আবারো কঠোর লকডাউন শুরু হচ্ছে। দুপুরের খাবার খেয়েই রওনা দিয়েছি। আসলে খুব তাড়াহুড়া পরে গেছে। ঈদের আগের দিন এসেছি। আবার পরের দিনই যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানে চাকরি করি। লকডাউনেও কোনো ছুটি নেই।

আরেক যাত্রী মো. জামিল হোসেন বলেন, গাজীপুর যাব। দুপুরে বাড়ি থেকে বের হয়েছি। ঘাটে প্রচুর ভিড় রয়েছে।

এদিকে বাংলাবাজার লঞ্চ ঘাটে কোনো স্বাস্থ্যবিধি নেই। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের কথা থাকলেও লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করে জানান।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বেড়েছে ঘাটে। তবে এখনও ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে। এখন উভয়মুখী চাপ ঘাট এলাকায়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুপুরের পর থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। এছাড়া সকাল থেকে ঘরমুখো যাত্রীদের চাপও রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ