শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় স্বদেশী রুমমেটের হাতে খুন বাংলাদেশি প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কথা কাটাকাটি থেকে ঝগড়া। মারামারি। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় বাড়ি। মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি এভাবে নিজের স্বদেশী রুমমেটকে খুন করে লাশ গুম করেছেন। সেই লাশ উদ্ধার হয়েছে ১৩ দিন পর!

মালয়েশিয়ার স্থানীয় ভাষার গণমাধ্যম সিনার নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই দুই বাংলাদেশি তামান মুতিয়ারা এলাকার একটি বাড়িতে থাকতেন।

স্থানীয় পুলিশ কমিশনার মোহদ সাঈদ ইব্রাহিম জানিয়েছেন, ১৩ জুলাই এই ঘটনা ঘটে। পুলিশ জেনেছে বুধবার সন্ধ্যায়।

অপরাধী এবং ভুক্তভোগী দুজনই একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। অন্য কর্মীরা ভুক্তভোগীকে বেশ কয়েক দিন দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন।

পুলিশের কথায়, ’৩০ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে কোম্পানিটিতে কাজ করছিলেন। তাকে হঠাৎ না দেখে আরেক বাংলাদেশির কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি এলোমেলো কথা বলতে থাকেন।’

‘সন্দেহজনক ব্যক্তির বয়স ২৯ বছর। তারা একই সঙ্গে থাকতেন। বিপদ বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধরা পড়ে গেছেন।’

পুলিশের দেয়া তথ্য থেকে জানা গেছে, অপরাধী ইতিমধ্যে খুনের বিষয়টি স্বীকার করেছেন। যে ঘরে তারা থাকতেন, সেখানেই লাশ কবর দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ