শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের প্রবীণ সাংবাদিক আরিফ নিজামী মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ও সাবেক ফেডারেল মন্ত্রী আরিফ নিজামী মারা গেছেন।

আরিফ নিজামী দেশটির ইংলিশ পত্রিকা পাকিস্তান টুডের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নয়া ওয়াক্ত পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদ নিজামীর ছেলে ছিলেন।

আরিফ নিজামী গত দুই সপ্তাহ ধরে লাহোরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই। গতকাল (২১ জুলাই) বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরিফ নিজামীর ভাগ্নে বাবর নিজামী প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আরিফ নিজামীকে দেশটির অন্যতম শীর্ষ সাংবাদিকদের মধ্যে গণ্য করা হয়। তিনি ২০১৩ সালে তত্ত্বাবধায়ক ফেডারেল তথ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানসহ আরো অনেকে তার ইন্তেকালে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ