শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন, আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

নতুন ২৫ জন যুক্ত হওয়ায় চলতি জুলাই মাসেই দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু নিয়ে জুলাইয়ের প্রথম ২২ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ১ হাজার ১৩ জন। গত মাসের তুলনায় যা পৌনে চারগুণ বেশি। জুনে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত ছিলেন ২৭২ জন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৪১২ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০৯ জন, আর অন্য বিভাগে ৩ জন। তবে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালেই রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ