শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জরুরি ভিত্তিতে ভারত থেকে আনা হলো ১৮০ মেট্রিক টন অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে গতকাল বুধবার অর্থাৎ ঈদুল আজহার দিনে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। ১১টি ট্যাংকারে করে এই অক্সিজেন আসে। অক্সিজেন আমদানি করেছে বাংলাদেশের লিন্ডে, স্পেকট্রা এবং পিউর অক্সিজেন নামের তিনটি প্রতিষ্ঠান।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে, আইসিপি পেট্রাপোল কর্মকর্তারা মেডিকেল অক্সিজেন রপ্তানির জন্য একটি গ্রিন করিডোরের ব্যবস্থা করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইসিপি পেট্রাপোলের শুল্ক বিভাগের সহকারী কমিশনার অনিত জৈন জানান, ঈদুল আজহার ছুটি সত্ত্বেও স্থলবন্দর কর্মকর্তা, শুল্ক কর্মকর্তা, বিএসএফ এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। ওই দলটি ঢাকায় ভারতের হাইকমিশন ও বেনাপোল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

পেট্রাপোল স্থলবন্দরের পরিচালক কমলেশ সায়নী বলেন, পেট্রাপোল বন্দর থেকে তরল মেডিকেল অক্সিজেনের মতো প্রয়োজনীয় পণ্য পরিবহণে জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের বন্দর কর্তৃপক্ষের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং তাদের একে অপরকে সহায়তা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ