শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনার টিকা নেওয়ার পর খালেদা জিয়ার শরীরে জ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে ‘সামান্য’ জ্বর এসেছে। গত ১৯ জুলাই খালেদা জিয়া টিকা নেন।

বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে কোভিড থেকে মুক্ত হওয়ার পর এখন খালেদা জিয়া ‘মোটামুটি ভালো’ আছেন বলেও জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান, খালেদা জিয়া করোনায় অসুস্থ হওয়ার পরে, প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। ম্যাডাম এমনিতেই কোভিডের পরে ভালো আছেন মোটামুটি। তিনি ভ্যাকসিন নিয়েছেন, সেজন্য কিছুটা টেম্পারেচার এসেছে। এটা ভ্যাকসিনের জন্য এসেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা যেটা বরাবরই বলে আসছি এবং ডাক্তার সাহেবদের যেটা পরামর্শ- সেটা হলো খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তাঁর।’

বুধবার রাত ৮টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ কয়েক নেতা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান।

সেখান থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ম্যাডাম আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং বর্তমান এই করোনা পরিস্থিতিতে যেন সবাই স্বাস্থ্য বিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন তিনি।’

খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ