শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইন্দোনেশিয়ায় ঝড়ের তাণ্ডব: নিহত ২৪, খোঁজ মিলছে না ৩১ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি মাছধরা জাহাজে ঝড়ের আঘাতের পর নিখোঁজ হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন। বুধবার উদ্ধারকারী দলের প্রধান এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছিল দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায়। প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধাম ইয়োপি হারিয়াদি জানান, সেদিন আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পেয়ে দুটি টাগবোট এবং কয়েকটি মাছধরা জাহাজ তীরে পৌঁছায়। আরও কয়েকটি জাহাজ নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এর মধ্যেই ঝড় আঘাত হানে তাদের ওপর।

তিনি ফোনে চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে এবং আরও ৩১ জন আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের লক্ষ্যে রয়েছে।

হারিয়াদি জানান, ঝড়ে ১৮টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো থেকে ৮৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক উদ্ধার কার্যালয়ের অপারেশনাল ইউনিটের প্রধান এরিক সুবারিয়ান্ত জানান, নিয়ম অনুসারে আর তিনদিন উদ্ধার অভিযান চলবে। তবে বুধবার থেকে আবহাওয়া আবারো খারাপ হতে শুরু করায় এতে বিঘ্ন ঘটতে পারে।

একটি হেলিকপ্টার, একটি প্লেন ও কয়েকটি জাহাজ নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ