শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অশ্লীল ভিডিও প্রচারের দায়ে আবারও টিকটক বন্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও টিকটক বন্ধ করল পাকিস্তান। অশ্লীল ভিডিও প্রচারের দায়ে গত বুধবার ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপটি ফের নিষিদ্ধ করেছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

রক্ষণশীল মুসলিম দেশটিতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক বেশ কয়েকবার আইনি জটিলতায় পড়েছে। চলতি মাসের শুরুর দিকেও একটি প্রাদেশিক আদালতের নির্দেশে দুইদিন বন্ধ ছিল অ্যাপটি।

সারাবিশ্বের মতো পাকিস্তানেও টিকটকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, অ্যাপটি অশ্লীল ও সমকামী কন্টেন্ট প্রচার করে, যা মুসলিম রীতিনীতির পরিপন্থী।

বুধবার পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, প্ল্যাটফর্মটিতে ‘অনুপযুক্ত উপাদানের’ অবিরত উপস্থিতি এবং এ জাতীয় উপাদান সরিয়ে নিতে ব্যর্থতার কারণে টিকটক বন্ধের পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয় টিকটক প্রতিনিধি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে, গত জুনে টিকটক জানিয়েছিল, তারা পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে মাত্র তিন মাসে ৬০ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে। এর মধ্যে ১৫ শতাংশ ভিডিও সরানো হয় সরাসরি ‘নগ্নতা এবং যৌন কর্মকাণ্ডের’ কারণে।

সূত্র: এএফপি, এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ