শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যার দাঁড়াল ১৮ হাজার ৪৯৮।

প্রাণহানিতে প্রথমেই রয়েছে ঢাকা বিভাগ। এখানে মারা গেছে ৫৮ জন। এরপর খুলনায় ৩৮ জন ও চট্টগ্রামে ৩২ জন প্রাণ হারিয়েছে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

আরও জানা যায়, এ সময়ে মোট শনাক্ত হয়েছে ৭ হাজার ৬১৪ জন নতুন রোগী। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯টি নতুন নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ধরা পড়ে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছে ৪১ লাখ ৩৬ হাজার ৬৯৫ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ