শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষোভ ও অভিমানে নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটি না পেয়ে ক্ষোভ ও অভিমানে নিজ রাইফেল দিয়ে গুলি করে আত্মাহত্যা করেছেন সাইফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

বুধবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের বাড়ি কুষ্টিয়া জেলায়।

জানা যায়, বুধবার ভোরে মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম (কং নম্বর ৫৪৩) ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজ মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত রয়েছেন। তার স্ত্রীও মেহেরপুরের নারী পুলিশ সদস্য।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ