শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে কারখানায় আগুন: নিয়ন্ত্রণে নামানো হল রোবট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে নারকেল তেল এবং স্যানিটাইজার তৈরির কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে কারখানাটির একাংশ।

মঙ্গলবার সকালে লাগা এ আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। অবশেষে আগুন আয়ত্তে আনতে নামানো হয়েছে রোবটও।

প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কারখানাটির পাঁচ কর্মী। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফোম ব্যবহার করেছেন দমকলকর্মীরা। প্রচণ্ড আগুনের তাপে তপ্ত হয়ে রয়েছে কারখানাটির দেওয়াল। তা যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে আগুন নেভাতে রোবটের ব্যবহারের নির্দেশ দেন তিনি।

সুজিত বলেন, মহেশতলা শিল্পতালুকে সকাল ১১টা নাগাদ আগুন লাগে। স্যানিটাইজারের গুদাম বলে আগুন বাড়ে। পাশে থাকা একটি নারকেল তেলের কারখানাতেও আগুন ছড়ায়। আগুন আয়ত্তে আনতে ফোম ব্যবহার করা হচ্ছে। রোবটও আনা হচ্ছে।

কারখানায় কেউ আটকে পড়েননি বলেো জানান তিনি। একজন সামান্য জখম হয়েছিলেন।

মঙ্গলবার সকাল ১১টার কিছু আগে স্যানিটাইজার তৈরির কারখানায় আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে স্যানিটাইজারের ড্রামে। তা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশা থাকা একটি নারকেল তেলের কারখানায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ