শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুরি, ডাকাতি রোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদ কেন্দ্র করে মহানগরীতে চুরি, ডাকাতি রোধে থানা পুলিশের পাশাপাশি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ডিএমপির গোয়েন্দা পুলিশের একাধিক টিম নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও মহানগরবাসীর করণীয় শীর্ষক এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কুরবানির ঈদকে কেন্দ্র করে অনেকে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গিয়েছেন। এ সময় বাসায় নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার নিরাপদে রাখার অথবা নিকট আত্মীয়দের কাছে রাখার পরামর্শ দেন তিনি। মূল্যবান সম্পদ ব্যাংকের লকারে রাখতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বাসায় দারোয়ান থাকলে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। সিসিটিভি সচল কিনা সে বিষয়ে নিশ্চিত হোন।

ঈদের জামাত কেন্দ্রিক নিরাপত্তা বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ঈদের জামাতে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেককে আর্চওয়ে গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। ঈদের জামাত চলাকালীন পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ