শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আড়িপাতার অভিযোগ নাকচ করে উল্টো আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা সামনে এসেছে। তবে পেগাসাসের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনএসও।

এক সংবাদ বিবৃতিতে এনএসও’র  মুখপাত্র জানিয়েছেন, ফোনে আড়িপাতার ঘটনার সাথে এনএসও’র কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নজরদারি চালানোর প্রযুক্তি তৈরি করাই এনএসও’র কাজ।তারা বিভিন্ন দেশের বৈধ সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে।এমন সার্ভিস চাইলেই পাওয়া যায়। তাই এতে গোপন করার মতো কিছুই নেই।

প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে সূত্রের কথা বলা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। তাই এই ঘটনায় মানহানির মামলা করার কথা ভাবছে এনএসও।

পেগাসাস মূলত এক ধরনের ম্যালওয়ার (বিশেষ ধরনের ভাইরাস) যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে পারে। একইসঙ্গে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে এই ম্যালওয়ার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ