শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তৃতীয় কোনো পক্ষে আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না: তালেবানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আফগানিস্তানের মাটিকে তৃতীয় কোনো দেশ বা পক্ষের স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তালেবান। রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তালেবান নেতা শিহাব উদ্দিন দেলাওয়ার ও সোহেল শাহীন। খবর জিও নিউজের।

এ সময় তারা বলেন, আফগানিস্থানে আইএস এর কার্যক্রম বন্ধ ও মাদক নির্মূলে সবধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

এই দুই নেতা বলেন, আমরা চাই নতুন সরকার গঠনে আফগানিস্তানের সব ধরনের নাগরিক ভূমিকা রাখুক। তাবা বলেন, তালেবান জাতিগত সংখ্যালঘুদের অধিকারকে সম্পূর্ণরূপে শ্রদ্ধা করে।

সংবাদ সম্মেলনে  তারা আরো বলেন, আফগানিস্তানে ইসলামি আইন ও আফগান সংস্কৃতির অধীনে শিক্ষা-দীক্ষার অধিকার থাকা উচিত।

তালেবান নেতাদের মতে, তালেবানের অধীনে থাকা সীমান্ত  ও ৮৫ শতাংশ এলাকাতে ব্যবসা-বাণিজ্য, স্কুল, হাসপাতাল বৃদ্ধিসহ সব ধরনের কার্যক্রম জারি রয়েছে।

আফগানিস্থানে সহায়তা কার্যক্রম চালু রেখেছে এমন আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে; তারা যেন আফগানিস্তান ছেড়ে না গিয়ে দেশটিতে তাদের সহায়তা কার্যক্রম চালু রাখেন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন শাসন ব্যবস্থা তৈরির জন্য আফগান নেতাদের সাথে আলোচনা চলছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে, এরমধ্যে তালেবান তাদের প্রভাব বিস্তার করে আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা গেছে। সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ