বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

অসাধু উপায়ে মোটাতাজা করা গরু চেনার ৬ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুরবানি এলে দেশে গরুর চাহিদা অনেকাংশে বেড়ে যায়। এ কারণে অনেক অসাধু গরুর খামারী বেশি দাম পাওয়ার জন্য কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করেন। এই গরুর মাংস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জেনে নিন কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু চিনবেন যেভাবে।

এক- কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠে। দেখতে খুবই ক্লান্ত মনে হবে। অন্যদিকে শ্বাস-প্রশ্বাস গ্রহণের সময় শব্দ করে।

দুই- গরুর পেছনের রানের মাংস পরীক্ষা করলে কৃত্রিমভাবে গরু মোটাতাজা করার লক্ষণ বোঝা যাবে। ইনজেকশন দিয়ে মোটা করা গরুর রানের মাংস নরম হয়ে থাকে। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয়, সেসব গরুর রানের মাংস বেশ শক্ত হয়।

তিন- কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর মুখে লালা বা ফেনা বেশি থাকে।

চার- কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু শরীরে পানি জমে যায়। এ কারণে নড়াচড়া একটু কম করে, শান্ত থাকে।

পাঁচ- ইনজেকশন দিয়ে কিংবা ওষুধ খাইয়ে মোটাতাজা করা গরুর পা ও মুখ ফোলা থাকবে। অন্যদিকে শরীর থলথল করবে। অধিকাংশ সময় এই গরু ঝিমাবে, সহজে নড়াচড়া করবে না, স্থির থাকবে।

ছয়- যদি গরুর শরীরে হাত দিয়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হয় তা হলে বুঝতে হবে গরুটি অসুস্থ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ