শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

দেশে অক্সিজেনের কোনো সংকট নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে।

সোমবার (৫ জুলাই) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরইমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের ডিপ অ্যান্ড এবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে। এরইমধ্যে দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন, সময়মতো আরো ভ্যাকসিন আসবে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই। জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আসুন আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ