|| নাজমুল হুদা মজনু ||
দূর নীলিমায় ডানা মেলে ওড়াউড়ি করা
পাখির দূরন্ত ঝাঁক কি দেখো না মানুষ?
কখনো তারা ডানা মেলে রাখে বাতাসে,
আবার গুটিয়ে নেয় যেন অবাক ফানুস।
কোন সুতো দিয়ে বাঁধা ওদের গতি পথ?
কার ইশারায় থাকে যে মহাশূন্যে ভেসে?
একমাত্র রহমানই রেখেছেন তারে ধরে ,
সীমাহীন স্বপ্ন স্রোত মেঘমালার দেশে।
ক্ষুদ্র কিবা বিশাল, প্রতিটি সৃষ্টির গভীরে
তাঁরই কৌশল বিরাজ করে যে অবিরাম;
সে পরম দয়ালুর নিখুঁত সৃষ্টি কারুকাজ
লুকিয়ে আছে তাতে তাঁর কুদরতি নাম।
চোখের পলকে একদিন ধূলিসাৎ হবেই
পাহাড় সাগর নদী জল-স্থল বনবনানী;
চূর্ণ বিচূর্ণ হবেই সম্পদের দম্ভ অহঙ্কার
মোড়লগিরি আর অস্ত্রের ঝনঝনানি।
আইও/