শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরির পরীক্ষায় মৌখিক পরীক্ষায় (ভাইভা) ৫০ শতাংশ নম্বর রাখার সিদ্ধান্তকে ‘জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০১৮ ও ২০২৪ সালে সচেতন ও মেধাবী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তৎকালীন সরকার যৌক্তিক আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে সেই সরকারেরই দেশ ছাড়তে হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগ দেওয়া। এ ক্ষেত্রে ভাইভা বোর্ডে ৫০ শতাংশ নম্বর রাখার অর্থ হলো মেধাবীদের মূল্যায়নের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ তৈরি করা। এটি সরকারি দলের লোকজনকে অবৈধ সুবিধা দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “ভাইভায় ৫০ শতাংশ নম্বরের এই সিদ্ধান্ত বহাল রাখলে দেশ খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠবে। মেধাবীদের নিঃশেষ করে দেওয়ার জন্য এ ধরনের হঠকারী একটি সিদ্ধান্তই যথেষ্ট।”

শেখ ফজলুল করীম মারুফ বলেন, জীবনের দীর্ঘ সময় একাডেমিক পড়াশোনা শেষ করার পরও চাকরির জন্য শিক্ষার্থীদের নতুন করে দীর্ঘ সময় প্রস্তুতি নিতে হয়। একটি জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য এ পরিস্থিতিই যথেষ্ট।

শিক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা না থাকায় ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে।

এ সংকট থেকে উত্তরণে কারিগরি শিক্ষার প্রসারের পাশাপাশি বিশ্বের সফল দেশগুলোর শিক্ষা ব্যবস্থার ভালো দিকগুলোর সমন্বয়ে একটি কার্যকর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়নের আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। অন্যথায় এর নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্ম ও রাষ্ট্রের ওপর পড়বে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ